×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ৫৪৯০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলার চৌহালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাগ্নেকে হত্যার দায়ে মামাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে একমাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া মহল্লার মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে নিহতদের মামা নাছির উদ্দিন (৪০), সহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও একই মহল্লার মৃত সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, দন্ডপ্রাপ্তদের সঙ্গে তাদের ভাগ্নে কাউছারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় ২০১৮ সালের ৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে দন্ডপ্রাপ্তরা কাউছারকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং জমিজমা নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে কাউছারকে মারপিট করে। সংবাদ পেয়ে কাউসারের ভাই মিল্টন আসলে তাকেও মারধর করা হয়। গুরুত্বর অবস্থায় কাওছার ও মিল্টনকে ঢাকা নেয়ার পথে দু’জনই মারা যায়। এ ঘটনায় নিহতদের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত সোমবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন। আসামীদের জেল হাজতের প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat