×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ২৩৪৩৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার কোর্ট।  
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট  বিচারপতি মো. রেজাউল হক আজ এ আদেশ দেন।ফলে বায়রার নির্বাচন হতে বাধা নেই বলে   জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। আদালতে বায়রার কার্যনির্বাহী কমিটির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো, রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। 
গত ২৮ আগস্ট বায়রার কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করে হাইকোর্ট বিভাগ। একজন ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয় উচ্চ আদালত। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বায়রার কার্যনির্বাহী কমিটি। গত ২৫ জুন কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী নির্বাচনের তারিখ আগামী ১৪ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat