×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৪
  • ৪৩৫৪৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি বলিউডে কাজ হারানোর জন্য স্বজনপ্রীতির কথা উল্লেখ করেছেন রাকুল প্রীত সিং। যদিও তিনি বিরক্তি প্রকাশ করেননি কিন্তু বলেছেন যারা সেলিব্রিটির সন্তান তারা বেশি সুযোগ পায়। বেশ দীর্ঘ সময় ধরেই স্বজনপ্রীতির বিষয়টি বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। স্বজনপ্রীতিই কাজ পাওয়ার অন্যতম কারণগুলোর  মধ্যে একটি। 
সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার এক পডকাস্টে এমন কথা বলেছেন রাকুল। তিনি আরও বলেন, স্বজনপ্রীতি তিক্ততা সৃষ্টি করে। আমি এটা এখন বিশ্বাস করি। এই ব্যাপারটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারব আমাদের এগিয়ে যাওয়ার পথে সেটা মঙ্গল। আমাকে না জানিয়ে একাধিক সিনেমা থেকে আমাকে বাদ দেওয়ার ঘটনা ঘটেছে। 
ক্ষোভ থেকে তিনি বলেছেন, ভবিষ্যতে যদি দরকার হয় তিনিও তার সন্তানদের সিনেমায় কাজ পেতে সাহায্য করবেন। কিন্তু তার পুরো বক্তব্যে তিনি কারোর নাম উল্লেখ্য করে কিছু বলেননি। রাকুল বলেন, 'যে লড়াইটা আমি করেছি আমি চাইবো না আমার সন্তান সেই কঠিন লড়াই করুক।' 
যে ছেলেমেয়েরা মিডিয়াতে সহজেই সুযোগ পায় তার পিছনে তাদের বাবা মায়েদের কঠিন পরিশ্রমের বীজ বপন করা থাকে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী হিন্দি, তেলেগু, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জনের পাশাপাশি চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথের মনোনয়নসহ দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। কঠিন পরিশ্রম ও সংগ্রামের ভেতর দিয়ে নিজের ক্যারিয়ার গড়েছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat