×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ৪৩৪৫৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ছয় কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 
আজ দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত নারীরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী কুলসুম বেগম(৩৪) ও একই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ময়না বেগম(২৬)। 
আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির জানান, বাসে তল্লাশী চালিয়ে ছয় কেজি গাজাসহ দুই নারীকে আটক করা হয়। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা যায়। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat