×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ২৩৪৩৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানের মধ্যাঞ্চলীয় একটি গ্রামে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় রোববার কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর সিনহুয়ার।
বেসরকারি গ্রুপ আবু গৌতা প্রতিরোধ কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের ‘গেজিরা রাজ্যের আবু গৌতা এলাকার গৌজ আল-নাকা গ্রামে আরএসএফের হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।’
এতে আরো বলা হয়েছে, গ্রামে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে আছে, কারণ ওই হামলার সময় প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া লোকজনকে  লাশগুলো দাফন করতে ফিরে আসতে বাধা দিচ্ছে আরএসএফ।
কমিটি স্থানীয় বাসিন্দাদের গ্রামে প্রবেশ করতে এবং লাশগুলো দাফন করার সুযোগ দিতে সুশীল সমাজের বিভিন্ন সংগঠনকে আরএসএফের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।
আরএসএফ এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে প্রত্যাহার করার পর আরএসএফ ২০২৩ সালের ডিসেম্বরে গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়।
২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানে এসএএফ এবং আরএসএফের মধ্যে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে সংঘর্ষের ফলে দেশটিতে কমপক্ষে ১৬,৬৫০ জন প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat