×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ৪৩৫০১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চেক প্রজাতন্ত্রে ঝড় বরিসের কারণে সৃষ্ট বন্যায় অন্তত এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। দুর্যোগটিতে আরো সাতজন নিখোঁজ রয়েছে। চেক পুলিশ সোমবার এ কথা জানায়।
পুলিশ প্রধান মার্টিন ভন্দ্রাসেক একটি  রেডিও  স্টেশনকে বলেন, উত্তর-পূর্বাঞ্চলে ব্রান্টালের কাছে এক ব্যক্তি নদীতে ডুবে মারা গেছে। কর্তৃপক্ষ সাত জন নিখোঁজের ঘটনা রেকর্ড করেছে। খবর এএফপি’র।
ঝড়ের ফলে এপর্যন্ত পূর্ব ও মধ্য ইউরোপ জুড়ে নয়জন মারা গেছে। আরো বেশ ক’জন নিখোঁজ রয়েছে। লাখো মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার রোমানিয়ায় ছয়জন মারা গেছে ও একজন নিখোঁজ হয়েছে।  পোল্যান্ডে সাত ব্যক্তি ডুবে গেছে। বন্যা উদ্ধার অভিযানের সময় অস্ট্রিয়ায় একজন দমকলকর্মীর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat