×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ৪৪৩৪৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে করা মামলায় গ্রেফতার দুই পুলিশ কনেস্টবল শোয়াইবুর রহমান ও সজিব সরকারকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 
আজ সোমবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খায়রুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে তাদের নামে মামলা করে শাহজাহানপুর থানার এস আই অমিত হাসান মাহমুদ। 
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শোয়াইবুর রহমান জয় ও সজিব সরকার গত ৬ আগস্ট সকাল থেকে ১৫ সেপ্টেম্বর রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন সময় তাদের  ফেসবুক আইডি এবং লিংক সমূহ ব্যবহার করে পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেনী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃনা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ জনসাধারণের সেবা বাধাগ্রস্ত এবং বিনষ্ট করার জন্য উস্কানিমূলক বার্তা পোষ্ট করছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat