×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ৫৪৫৯২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল বাংলাদেশে ১ জুলাই থেকে ১৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে। 
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাক্ট-ফাইন্ডিং দলকে সত্য উদ্ঘাটন, এ ঘটনায় দোষীদের শনাক্তকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ ও অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার ও এর পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বিক্ষোভ চলাকালে সংঘটিত সামাজিক গণমাধ্যম বা অন্য কোনো জনপরিসরে নেই এমন সব মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত সরাসরি প্রাপ্ত তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে তথ্যগুলো OHCHR-FFTB- Submissions@un.org ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
জাতিসংঘ তদন্তকারী দলটির ভুক্তভোগী, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, চিকিৎসা পেশাজীবী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ফ্যাক্ট-ফাইন্ডিং কোনো ফৌজদারি তদন্ত নয় এবং এটি কোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে পৃথকভাবে পরিচালিত হয়।
ফ্যাক্ট-ফাইন্ডিং প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয় এবং তদন্ত চলাকালে দলটি কোনো মিডিয়াকে সাক্ষাৎকার দেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে তথ্য অনুসন্ধান প্রক্রিয়ার গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ করা হয়।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর তদন্তের গুরুত্বপূর্ণ ফলাফল, উপসংহার ও সুপারিশসহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat