×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৬
  • ২৩৪৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। দিনটি ঘিরে আজ সোমবার সিলেট নগরে র‌্যালি, আলোচনা সভা এবং মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গন থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস র‌্যালি বের করে। র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদরাসায় গিয়ে শেষ হয়।
এছাড়াও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানও নানা কর্মসূচি পালন করছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট নগরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। ‘মুবারক র‌্যালি’ নামে এই র‌্যালিতে সহস্্র ছাত্র-জনতা অংশ নেন।
আজ সারাদিন সিলেটের বিভিন্ন মসজিদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিশ^ মুসলিম জাতির কল্যাণ ও সমৃদ্ধি, দেশ ও জাতির সমৃদ্ধি এবং সার্বভৌমত্ব সুরক্ষায় মহান আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করা হয়।
প্রসঙ্গত, হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার গর্ভে জন্মগ্রহণ  করেন। তার শাহাদৎ বার্ষিকীও একই দিনে। হিজরি পঞ্জিকা অনুযায়ী এ দিনটিকেই ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat