×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৭
  • ৬৭৫৬৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বস্ত্রখাতের উন্নয়নে ভূমিকা রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করতে হবে। 
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সেবা পেতে কারো যেনো কষ্ট না হয়। প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যা রয়েছে তা দূর করতে কাজ করা হবে।
এম সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারস্থ বাংলাদেশ তাঁত বোর্ড এবং বস্ত্র অধিদপ্তর পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। 
এ সময় বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন। 
বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ বলেন, তাঁত ও বস্ত্রখাতের উন্নয়ন ও সম্প্রসারণে প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধকতা এড়িয়ে কাজ করে যাচ্ছে। তাঁত বোর্ডের মাধ্যমে ঐতিহ্যবাহী  মসলিন কাপড় পুনরুদ্ধার হয়েছে।  
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেওয়ান মো. আব্দুস সামাদ, মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat