×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-০৯-২১
  • ৫৬৬০০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় হিন্দি সিরিয়ালের অভিনেত্রী শামা সিকান্দার সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য সবসময় বেশ আলোচিত । বিয়ের পর কিছু দিন ছুটি কাটিয়ে বর্তমানে কাজে ফিরেছেন। তবে হঠাৎই বলিউড বাদশাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তুমুল  বিতর্কের জন্ম দিয়েছেন এ অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করে শামা জানান, দেশের সব ফিল্মি অ্যাওয়ার্ড টাকার বিনিময়ে কেনা যায়। কীভাবে এই নামজাদা ফিল্মি অ্যাওয়ার্ড কিনে নেন বলিউডের তথাকথিত তারকারা, তা নিয়েও নাকি বলিউডের অন্দরে খুব হাসাহাসি চলে। শুধু তাই নয়, সেই তালিকায় নাকি আছে বলিউড কিং শাহরুখ খানের নামও!
শাহরুখ খানের নাম তুলে শামার বলেন, ‘এই বিষয়ে শাহরুখ তো বলেছিলেন যে তিনি টাকা দিয়ে একাধিক ফিল্মি অ্যাওয়ার্ড কিনেছেন! শুধু সৎ থাকলেই হয় না এটা বলার জন্য দম চাই।’
শামা আরও বলেন, ‘আগে কোনও অভিনেতা-অভিনেত্রী যদি কোনও ফিল্মি অ্যাওয়ার্ড পেতেন তাহলে তা নিয়ে রীতিমতো চর্চা হত। প্রশংসিত হত তার কাজ। আর এখন? সবই নাকি টাকার খেলা। এই ফিল্মি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানগুলি স্রেফ মুনাফা উসুলের জায়গা।’
প্রসঙ্গত, শাহরুখ খান একবার জানিয়েছিলেন ‘বাজিগর’ ছবিতে অভিনয়ের সৌজন্যে যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছিলেন, তা টাকা দিয়ে কিনেছিলেন! যদিও শাহরুখ একথা বলেছিলেন,মজা করে। 
বাস্তবে কোনো অ্যাওয়ার্ড তিনি টাকা দিয়ে কিনেছিলেন কী না, এমন অভিযোগ অনেকবার উঠে আসলেও এখন পর্যন্ত কোনোটিই প্রমাণ হয়নি। 
উল্লেখ্য, শাহরুখ এখনও পর্যন্ত প্রায় ৩০০ ফিল্মি অ্যাওয়ার্ড-এ সম্মানিত হয়েছেন। এই তারকা-অভিনেতা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন তার ৯ তলা অফিসের প্রতিটি তলায় তার পাওয়া কিছু না কিছু পুরস্কার সাজানো রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat