×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৬
  • ৯৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- মিরপুরে একটি ভবনে গ্যাসলাইনের বিস্ফোরণে দগ্ধ মানিক মিয়া মারা গেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে আগুন লাগার ওই ঘটনায় দগ্ধ তিনজনই মারা গেলেন। এর আগে মঙ্গলবার আগুন লাগার দিনই মারা যান মানিকের সাত মাস বয়সী শিশু ছেলে তামীম। এছাড়া গতকাল বুধবার বিকালে মারা যান মানিকের স্ত্রী মীনা। মানিকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। তিনি জানান, সকাল পৌনে সাতটার দিকে বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান মানিক। আগুনে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মানিক মিরপুরের স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার চন্ডিপাশা গ্রামে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১২টার দিকে মিরপুর ১১ নম্বরের চার নম্বর সড়কের চার নম্বর বাড়ির পাঁচ তলা ভবনের নিচ তলায় বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে সেখানে ঘুমিয়ে থাকা মানিকের পরিবারের তিন সদস্য দগ্ধ হন। প্রথমে তাদের মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু তামীমকে মৃত ঘোষণা করেন। পরদিন বুধবার বিকালে মারা যান মীনা। এরপর আজ সকালে না ফেরার দেশে চলে যান মানিকও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat