×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২১
  • ৪৩৪৩২৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানুষের সংস্কার করতে না পারলে সংবিধান বা অন্য কোন সংস্কারেই সুফল হবে না। 
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অডিটরিয়ামে সম্মিলিত পাঠাগার আন্দোলন আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে। পাঠাগার পারে মানুষের সংস্কার করতে। পড়াশোনার মাধ্যমে মানুষ নিজের সংস্কার করতে পারে। শুধু সংস্কারের জন্য যা করা হয়, বাস্তবে তা কার্যকর হয় না। সংস্কারগুলো কার্যকর করে মানুষ। আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে পাঠাভ্যাস গড়ে তোলার কোন বিকল্প নেই।
পাঠাগার আন্দোলনের সভাপতি আব্দুস ছাত্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক সফিক ইসলাম, লেখক ও প্রকাশক ফিরোজ আহমেদ এবং পাঠাগার আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat