×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৭৬৫৭১৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক মিমি চক্রবর্তীকে নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। তিনি ইনস্টাগ্রামে যাই পোস্ট করুন না কেন তা ভক্ত-অনুরাগীদের চোখ এড়িয়ে যায়না। নায়িকা যতটা জনপ্রিয় তার আদরের পোষ্যরাও ঠিক ততটাই জনপ্রিয়। তিনটি পোষ্য আছে মিমির। চিকু, ম্যাক্স আর জাদু।
তাদের নানা ধরনের কর্মকাণ্ড মাঝে মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন অভিনেত্রী। এই তিনজনকে ঘিরেই যে তার জীবন সেটা অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখলেই বোঝা যায়। এবার নায়িকা জানালেন যে কী করলে তার বন্ধু হওয়া যাবে।
এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা আছে, ‘আমার বন্ধু হতে চাইলে হয় কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।’
নায়িকার পোষ্য-প্রেম প্রত্যেকের জানা। কিছুদিন আগেই তার জাদু একটি কাণ্ড ঘটিয়েছিল। সেই সঙ্গে অবশ্য সঙ্গ দিয়েছিল চিকু এবং ম্যাক্স। নায়িকার যোগাভ্যাসের ম্যাট ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে।
যা দেখে রাগ তো করেছেন অভিনেত্রী। কিন্তু কী আর করা যাবে তাতে। অবলা প্রাণীদের আর কত বকবেন অভিনেত্রী? পরের দিন যদিও নতুন ম্যাট কিনে নিয়ে আছেন তিনি। মিমি আর তার পোষ্যদের এমন কর্মকাণ্ড তবে সবার প্রিয়।
উল্লেখ্য, ইন্ডাস্ট্রির পার্টি বা যে কোনও অনুষ্ঠানে খুব কমই দেখা যায় নায়িকাকে। মা-বাবা আর তিন পোষ্যকে ঘিরেই তার জীবন আবর্তিত। অনেক সময়ই তাই এমন প্রশ্নের সম্মুখীনও হতে হয় অভিনেত্রীকে যে তিনি বিয়ে কবে করছেন? আবার এমনও হয় অনেকে নায়িকার বন্ধু হতে চায়। এমন বাসনা যে অনেকের মনেই রয়েছে তা নায়িকা নিজেও জানেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat