×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২২
  • ৪৩৪৯৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ রোববার বেলা ১১টায় রাঙ্গামাটি শহরে ১৪৪ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। 
জেলা প্রশাসক  জানান, বর্তমানে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। 
বেলা সাড়ে ১১টায় অনাকাঙ্খিত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা, প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। এ সময় সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন  জানান, গত ২০ তারিখে রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় দু’টি মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সহিংসতায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
সংঘর্ষের পর গত শুক্রবার রাত থেকেই  সেনাবাহিনী, পুলিশ, বিজিবির অতিরিক্ত টহলদল শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। 
অপরদিকে আজ বিকেলে প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat