×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০৯-২৯
  • ৪৩৫৪৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) রোববার বলেছে,  লেবাননে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষের জন্য খাবার সরবরাহ করার একটি জরুরি অভিযান শুরু করেছে তারা। রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এই সপ্তাহান্তে সংঘাত ত্বরান্বিত হওয়ায় ডব্লিউএফপি আরো তাৎক্ষণিক মানবিক পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, সারা দেশে আশ্রয় ও খাবারের জন্য তৈরি খাদ্যের রেশন, রুটি, গরম খাবার এবং খাবারের পার্সেল বিতরণের কথা ঘোষণা করেছে।
বৈরুতের বাইরে বোমা হামলায় ইরান-সমর্থিত গোষ্ঠীর নেতা হাসান নসরাল্লহকে হত্যার দুই দিন পর ইসরাইল  রোববার বলেছে, তারা লেবাননে কয়েক ডজন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে নতুন বিমান হামলা চালাচ্ছে।
হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোর পর থেকেই ইসরাইল ও হিজবুল্লাহ’র মধ্যে আন্ত:সীমান্ত হামলা চলতে থাকে। নসরালাøহ হত্যাকা- এই হামলা-পাল্টা হামলায় নতুন মাত্রা যোগ করেছে।
কর্মসূচির লেবাননের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ হলিংওয়ার্থ এক বিবৃতিতে বলেন, মাত্র কয়েক দিনের মধ্যে ডব্লিউএফপি’র সহায়তা হাজার হাজার নতুন বাস্তুচ্যুত মানুষের কাছে পৌঁছেছে। আন্তর্জাতিক  সম্প্রদায়কে বছরের শেষ নাগাদ অভিযান চালু রাখতে অর্থায়নের জন্য ১০৫ মিলিয়ন সংগ্রহের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সঙ্কট গভীর হওয়ার সাথে সাথে আমরা নগদ ও খাদ্য সহায়তার মিশ্রণে দশ লাখ লোককে সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat