×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ২৩৪৩৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডা সোমবার ঘোষণা করেছে যে তারা লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য বাণিজ্যিক ফ্লাইটে ৮০০টি আসন রিজার্ভ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইসলামী হিজবুল্লাহ আন্দোলনকে লক্ষ্য করে সেখানে সীমিত স্থল অভিযান শুরু করায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মন্ট্রিল থেকে এএফপি এ খবর জানায়। ।
কানাডার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মেলানি জোলি এক্স-এ লিখেছেন, ‘লেবাননের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক এবং অস্থিতিশীল হয়ে উঠছে।’
তিনি যোগ করেছেন, ‘আপনি যদি লেবাননে একজন কানাডিয়ান নাগরিক হন তবে আপনাকে এখনই চলে আসতে হবে।’
প্রায় ৪৫,০০০ কানাডিয়ান বর্তমানে লেবাননে রয়েছে এবং পরবর্তী ফ্লাইট মঙ্গলবারের জন্য নির্ধারিত হয়েছে।
অনেক এয়ারলাইন্স বৈরুত থেকে আসা-যাওয়ার ফ্লাইট স্থগিত করেছে।
কানাডা তার নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, বাণিজ্যিক ফ্লাইট বাধাগ্রস্ত হলে সামরিক বাহিনী সাইপ্রাসে জরুরি ব্যবস্থা স্থাপন করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, তাদের সৈন্যরা দক্ষিণ লেবাননের গ্রামে "স্থল অভিযান" শুরু করেছে। এদিকে হিজবুল্লাহ বলেছে, তারা দেশের সীমান্তে "শত্রু সৈন্যদের" দিকে লক্ষ্য স্থাপন করেছে।
সোমবার ইসরায়েলি হামলায় সারা দেশে নিহতের সংখ্যা ৯৫ এ পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat