×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ৪৩৪৫৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এম.টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 
আজ মঙ্গলবার এক বিবৃতিতে উপদেষ্টা শোক প্রকাশ করে বলেন, চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার সকাল ১১টায় ইস্টার্ন রিফাইনারির জেটিতে অপরিশোধিত তেল খালাসের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাহাজের ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম ও ডেক ক্যাজুয়াল সদস্য হারুন। 
শোকবার্তায় উপদেষ্টা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
উপদেষ্টা সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয়টির কারণ অনুসন্ধানপূর্বক সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নিমিত্তে তদন্ত কমিটি গঠনের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা প্রদান  করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat