×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০১
  • ৪৩৪৫৪৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এ প্রতিপাদ্যে আজ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস  উদ্পযাপন  করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের  আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনজেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির
 ও সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বের অনুষ্ঠিত আলোচনা সভায়  জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী প্রবীণ দিবসের মূল বক্তব্য উপস্থাপন করেন।
গোপালগঞ্জ  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডা. মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোঃ এমদাদুল হক, শেখ মোঃ রুহুল আমিন প্রমূখ।
প্রবীণ দিবসের এ অনুষ্ঠানে অর্ধশত প্রবীণ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat