×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০২
  • ৩৪৫৪৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে তেহরানকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এ হামলার যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে।
ইসরাইল হুঁশিয়ার করে বলেছে, ইরান মঙ্গলবার রাতে ইসরাইলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর জন্য তাকে ‘চরম মূল্য’ দিতে হবে। ইসরাইল বলেছে, ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে প্রতিহত করা হয়েছে।
জবাবে তেহরান তাদের ভূখণ্ডে  যে কোন হামলা হলে ইসরাইলের অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গিকার করে বলেছেন,   ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এই বিষয়ে যৌথ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন।
ইরানের প্রতি কি ধরনের প্রতিক্রিয়া হবে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে জবাবে বাইডেন বলেছেন: ‘এটি এখন সক্রিয় আলোচনায় রয়েছে। বাকিটা পরে দেখবেন।’
গতকাল মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরাইলে সাইরেন বেজে ওঠে। ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র গুলোর বেশিরভাগই ইসরাইলে পৌঁছার আগেই দেশটির বিমান প্রতিরক্ষা বা মিত্র বিমান বাহিনী প্রতিহত করে দেয়।
ইরানের রেভল্যুশনারি গার্ডস বলেছে, ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এবং অন্য ‘তিনটি সামরিক ঘাঁটি’ তাদের টার্গেট ছিল।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ আব্বাস আরাগচী এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন, ‘ইসরাইল চুপ থাকলে ইরান আর নতুন করে হামলা চালাবে না’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat