×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১০-০৪
  • ২৩৪৩৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ৬ অক্টোবর  গোয়ালিয়রের ম্যাচ  তিন টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। তবে  সিরিজের প্রথম ম্যাচের আগে  হিন্দু মহাসভা ও কয়েকটি সংগঠন  বিক্ষোভ মিছিলের ঘোষনা দিয়েছে।  এমনকি  ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে তারা।  
কিন্তু বিক্ষোভ মিছিল এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে উসকানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রুচিকা চৌহান। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) ও স্থানীয় প্রশাসন নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে। 
গত আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দুদের ওপর হামলা  ও নির্যাতনের কারনে রোববারের ম্যাচটি বাতিলের দাবি তুলেছে তারা।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে আরও বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বিক্ষোভে জেরে গোয়ালিয়রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিত (বিএনএসএস) আইনের ১৬৩ ধারা অনুযায়ী আগামী ৭ অক্টোবর পর্যন্ত গোয়ালিয়র জেলায় বিক্ষোভ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে  উসকানিমূলক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রায় ১৬শ পুলিশ মোতায়েন করা হয়েছে।
ম্যাচ আয়োজনে বাঁধা সৃষ্টি করে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এমন কোন ভিডিও, ছবি, অডিও, ব্যানার, পোস্টার, পতাকা, বহন বা প্রচার করা যাবে না। এছাড়া আতশবাজী, ধারালো অস্ত্রপাতি ও দাহ্য পদার্থ বহন করা নিষিদ্ধ করা ছাড়াও পাঁচজনের বেশি একত্র হওয়া যাবে না। যেকোন স্থাপনার ২শ মিটারের মধ্যে কেরোসিন, পেট্রোল ও অ্যাসিড বহনও নিষিদ্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat