×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৫
  • ২৩৩৪৪৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ৯৩টি মণ্ডপে কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ ও উপহার প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতারা ।
শনিবার দুপুর ১টায় নগরীর ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয়ে নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন।
এ সময় উপস্থিত ছিলেন  কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আতাউর রহমান ছুটি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া কাত্যায়নী কালীবাড়ী পূজা মণ্ডপের সভাপতি শ্যামল দে, সন্তান সংঘ পূজা ম-পের সাধারণ সম্পাদক জয়ন্ত দেবনাথ বাপ্পা, মাতৃ পূজারী সংঘের সভাপতি সঞ্জিত রায়, ঘড়িওয়ালি বাড়ি মণ্ডপের সভাপতি পিংকু কুমার দে, অদিতি সংঘের সভাপতি নারায়ন দে, রক্ষাকালী বাড়ি ম-পের সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, নব দূর্গা সংঘের সাধারণ সম্পাদক পলাশ সাহা,শ্মশান কালীবাড়ী পূজা ম-পের সভাপতি দুলাল চন্দ্র দাসসহ বিভিন্ন ম-পের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশন ও আদর্শ সদর উপজেলার ৯৩টি দুর্গাপূজা মণ্ডপে কমিটির নেতৃবৃন্দর হাতে বিএনপির পক্ষ থেকে উপহার তুলে দেন সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat