×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১০-০৫
  • ২৩৪৫৩৯৫৬ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে । সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শান্তিপূর্ণভাবে
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব  শারদীয় দূর্গাপুজার প্রতিটি মন্ডপে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সার্বক্ষণিক পাশে থাকবে উল্লাপাড়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। ভয়ভীতির উর্ধ্বে থেকে সনাতনধর্মালম্বীরা তাদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপুজা উদযাপন করবে। অতীতের যে কোন সময়ের চেয়ে এ বছরে দুর্গাপুজা আরো আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বক্তারা আশা করেন। 
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উল্লাপাড়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন । এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল ওহাব, পৌর বিএনপির আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলামিন হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেসায়াত করিম নয়ন, সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat