×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-১১
  • ২৩৪৩৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পূজাম-পে ইসলামী সঙ্গীত পরিবেশন হিন্দু ধর্মের ওপর যেমনি আঘাত, তেমনি ইসলাম ধর্মেরও অবমাননা। ধর্মের ওপর আঘাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
আজ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মনসা বাড়ি দুর্গা পূজাম-প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 
শহীদ উদ্দিন চৌধুরী আরো বলেন, ‘পূজামণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশন কিন্তু সহ্য করার মত ঘটনা নয়। একটা ষড়যন্ত্র করে জাতিকে বিভক্তি করার কৌশলে তারা নেমেছে। তারা (আওয়ামী লীগ) অনেক দূর থেকে টাকা দিচ্ছে আর ধর্মের ওপর আঘাত করার চেষ্টা করছে। ধর্মের ওপর আঘাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’
বিএনপি নেতা এ্যানি বলেন, ‘আওয়ামী লীগ এদেশে গুম-খুন করেছে। লাখ লাখ, কোটি কোটি টাকা পাচার ও লুট করেছে।  তারা (আওয়ামী লীগ) ওপারে (ভারত) বসে আরেকটা ষড়যন্ত্র করছে। ধর্মের ওপর আঘাতের চেষ্টা কিন্তু তাদের ষড়যন্ত্রের অংশ। এটা মেনে নেওয়ার মত না।’ 
তিনি বলেন, এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ ১৯৭১ সালের স্বাধীনতার পর আমরা ২০২৪ সালে আরেকটা স্বাধীনতা পেয়েছি।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাহাবদ্দিন সাবু, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন ও জেলা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat