×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১০-১৯
  • ৩৪৪৯৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণি সিনেমা জগতের অভিনেত্রী রাকুল প্রীত সিং। তার মিষ্টি ও অভিনয়ের দক্ষতায় অনুরাগীদের মন জয় করে নিয়েছেন। নানা কারণে মাঝে মাঝেই তিনি নেটিজেনদের চর্চায় চলে আসেন। অনেকবার পড়ছেন কটাক্ষের মুখেও। যদিও এসবকে কখনোই গুরুত্ব দেননি তিনি। 
ইন্ডাস্ট্রিতে পরিবারের কেউ না থাকায় খুব সংগ্রাম করে নিজের জায়গা গড়তে হয়েছে তাকে। অনেকবার ভেঙেও পড়েন এই অভিনেত্রী। কিন্তু বাবা-মায়ের সহযোগিতা পেয়েছেন সবসময়। 
সম্প্রতি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অভিনয় জগতে আসার জন্য বাবা-মা সবসময় উৎসাহিত করতেন। ফ্যাশন শো, মিস ইন্ডিয়ার জন্য প্রস্তুতি থেকে শুরু করে অডিশন পর্যন্ত সবসময় তাদের পাশে পেয়েছি। বাবার পরামর্শ মনের জোর অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তার জন্যই আজ আমি এইখানে অবস্থান করছি।’
বাবার পরামর্শের উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় যাওয়ার জন্য বিকিনি কেনার প্রয়োজন হয়। আমার বাবা আমার সঙ্গে বিকিনি কিনতে যেতে চান। এমনকি উজ্জ্বল রঙের বিকিনি কেনারও পরামর্শ দেন। যদিও শেষ পর্যন্ত আমি মায়ের সাথেই বিকিনি কিনতে গিয়েছিলাম।’ আসছে ‘দে দে পেয়ার দে টু' সিনেমায় অজয় দেবগণের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রাকুলকে। আপাতত পরিচালকের শারীরিক অসুস্থতার কারণে শুটিং বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat