×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ২৩৪৩৪৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ৬ হাজার রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
এই টেস্ট খেলতে নামার আগে ৯২ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.৪৫ গড়ে ৫৯৬১ রান করেছিলেন মুশফিক। ৬ হাজার রান থেকে ৩৯ রান দূরে ছিলেন তিনি।
ম্যাচের প্রথম ইনিংসে ১১ রানে আউট হন মুশফিক। ফলে ৬ হাজার রান পূর্ণ করতে ২৮ রান প্রয়োজন পড়ে তার। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩১ রানে অপরাজিত আছেন তিনি। এই ইনিংস খেলার পথে টেস্টে বাংলাদেশের প্রথম ও বিশে^র ৭৪তম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের মালিক হন এই ডান-হাতি অভিজ্ঞ ব্যাটার। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও মুশফিকের।  
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এ পর্যন্ত ৯৩ ম্যাচের ১৭২ ইনিংসে মুশির ঝুলিতে আছে ৬০০৩ রান।  
মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৭০ ম্যাচে ১০টি শতক ও ৩১টি অর্ধশতকে ৫১৩৪ রান করেছেন তামিম।
তালিকার তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৭১ ম্যাচে ৫টি শতক ও ৩১টি অর্ধশতকে ৪৬০৯ রান আাছে সাকিবের।
১৩টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ৬৬ ম্যাচে ৪২৬৯ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন মোমিনুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat