×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ২৩৪৩৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আশেপাশে এক গ্যাং হামলায় আট মাসের একজন গর্ভবতীসহ অন্তত দুই নারী নিহত এবং ৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।
পোর্ট-অ-প্রিন্স থেকে দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এএফপি সোমবার এ খবর জানায়।
দরিদ্র ক্যারিবিয়ান দেশটি দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতায় ভুগছে। সাম্প্রতিক মাসগুলোয় লড়াই তীব্রতর হওয়ায় দেশটির মানবিক, নিরাপত্তা ও রাজনৈতিক সংকট আরো বাড়িয়ে তুলেছে।
এএফপি’র দেওয়া এক আংশিক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ সোলিনো জেলায় ‘ভিভ আনসানম’ (‘লিভিং টুগেদার’) জোটের কয়েকটি গ্যাং পরিচালিত হামলায় দুই নারী নিহত হয়েছে। পুড়ে যাওয়া বাড়ি ও যানবাহনের বর্ণনা দিয়ে সিভিল প্রোটেকশন জানায়, ওই দুই নারীকে তাদের বাড়ির ভেতরে হত্যা করা হয়েছে। আশেপাশের এলাকা থেকে আগুন দেওয়া বাড়িগুলো থেকে ধোঁয়ার ঘন কু-লী উঠতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat