×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ২৩৪৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ সকালে মা ইলিশ সংরক্ষণ ও অভয়াশ্রম এলাকার কার্যক্রম তদারকির জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা অভায়াশ্রম এলাকা পরিদর্শন করেছেন।  
এরপর তিনি স্পীডবোট যোগে শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। 
এ অভিযানের মূল লক্ষ্য ছিল মা ইলিশ সংরক্ষণ ও অভয়াশ্রম এলাকার কার্যক্রম তদারকি করা। এই উদ্যোগ মা ইলিশের প্রজনন নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার এম ফজলুল হক, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদসহ চাঁদপুরের মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat