×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ৩৪৪৫৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার বাহুবলে মা মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো: জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), সিলেটের গুয়াইনঘাট সালুটিগড় এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও বাহুবল উপজেলার হাজীবাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)। রায় ঘোষণা শেষে আসামিদের পুনরায় কারাগারে পাঠানো হয়।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামীরা ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।

এ সময় তারা বাসার মালামাল লুট করার চেষ্টা করে। এতে বাধা দিলে ডাকাতরা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায়। 

ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। 

আদালত ২০ জনের সাক্ষ্য গ্রহণ ও আলামত বিশ্লেষণ শেষে আজ এ রায় ঘোষণা করেন। 

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত রায় কার্যাকরের দাবি জানান। 

আসামীপক্ষের স্বজনরা রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা শিগগিরই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat