×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৩৪৪৪৯১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢালিউড নায়িকা পরী মণি সারা বছরই ব্যক্তিজীবনের নানাদিক নিয়ে আলোচনায় থাকেন। প্রেম, বিয়ে, ডিভোর্সের কারণে অনেকবারই উঠে এসেছেন খবরের শিরোনামে।
একবার এই অভিনেত্রীকে মাদক মামলায় যেতে হয়েছিল জেলেও। এবার জেলজীবনের অভিজ্ঞতা জানালেন তিনি।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে পরী মণির কাছে জানতে চাওয়া হয় জেলজীবনে কী শিখেছেন? জবাবে নায়িকা বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে।
সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।
জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে এই পরী আরও বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ।
কেউ কেউ মুখে ব্লে ড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।’
পরী জানান জেলে কিছু বন্দির সঙ্গে তার ভালো সম্পর্কও তৈরি হয়েছিল। নায়িকা বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরোলাম, তখন অনেকের মন খারাপ হয়েছে।
বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!
বর্তমানে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরী। শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এখন সিরিজটির প্রচারে ব্যস্ত আছেন তিনি।
এছাড়া খুব শিগগিরই টালিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীকে। সেখানে ‘ফেলুবক্সী’ নামে এক সিনেমায় দেখা যাবে তাকে।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন পরী। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat