×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ২৩৪৩৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা  এ এফ  হাসান আরিফ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

তিনি আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন।

এ এফ হাসান আরিফ বলেন, বর্তমান সরকার সমাজে  সকল ধরণের বৈষম্য দূর করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করেছে। জাতির মহান স্বার্থে পরবর্তী সরকারকেও তা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, বৈষম্যহীন সমাজে মানুষের পরিচয় ধর্মের ভিত্তিতে হবেনা। কিংবা গায়ের রঙ বা বর্ণের ভিত্তিতে হবেনা। এসব বিভাজন মানুষের সৃষ্টি। মানব সৃষ্ট এসব বৈষম্য নিরসন করতেই ছাত্র জনতা বুকে বুলেট ধারণ করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার প্রত্যাশা পূরণে ট্রাস্টি হিসেবে কাজ করছে।
মহানগর সার্বজনীন পূজা কমিটি'র সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, রমনা ক্যাথলিক চার্চের ফাদার আলবার্ট রোজারিও এবং অতীশ দীপঙ্কর মোমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ বেদান্ত করুনান্দ থেরো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat