×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ২৩৪৩৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার  চৌদ্দগ্রামে আজ  বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। 

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নারায়ন পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে  এই ফ্রি মেডিকেল ক্যাম্প  ডা. মীর কাশেম মজুমদার তত্ত্বাবধানে পরিচালনা করা হয়।

চিকিৎসা সেবায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা, গোলাম কাদের চৌধুরী নোবেল।

এতে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল মামুন।
বক্তব্য রাখেন জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ইমন, কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. হাসান সাহরিয়ার খান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর হোসেন মিরু, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক গোলাম মোস্তফা অভি, পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাবেক সিনিয়ার যুবদল চৌদ্দগ্রাম মোহাম্মদ শাজাহান প্রমুখ।

ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান অনুষ্ঠানে স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ  উপস্থিতি ছিলেন।

এ সময় ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চক্ষু, নিউরো মেডিসিন, শিশু, নাক-কান গলা, গাইনী, মেডিসিন, চর্ম, সহ বিভিন্ন রোগের নির্ণয় সহ চিকিৎসা প্রদান করেন।

আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় তিনশ রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat