×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১১-০২
  • ৬৫৪৫৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ শনিবার বলেছে, তারা শনিবার রাতে তেল আবিবের কাছে একটি ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।

ইরান-সমর্থিত গ্রুপটি এক বিবৃতিতে জানায়, তারা স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে ‘তেল আবিবের শহরতলীতে ৮২০০ সামরিক গোয়েন্দা ইউনিটের গ্লিলট ঘাঁটিতে রকেট হামলা চালায়।’ 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের উপর হামাসের আক্রমণের পর গাজা যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে প্রায় এক বছর ধরে আন্তঃসীমান্ত গুলি বিনিময় চলে। ২৩ সেপ্টেম্বর ইসরাইল হিজবুল্লাহ’র সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে।

হিজবুল্লাহ প্রায়ই ইসরাইলি ঘাঁটি বা ইসরায়েলি ভূখণ্ডের শহুরে এলাকায় রকেট হামলা চালানোর দাবি করে আসছে। গ্রুপটি বেশ কয়েকবার গ্লিলটতে আঘাত করার দাবি করেছে।

এ প্রতিরোধ গ্রুপ আরও জানায়, তারা শনিবার সকালে ইসরাইলের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিশেষ করে সাফেদ শহরে রকেট হামলা চালায়। 

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, লেবানন থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট হামলার প্রেক্ষিতে সাইরেন সক্রিয় করা হয়েছিল এবং চলমান ঘটনায়  লেবাননের হামলার লক্ষ্যবস্তু নজরদারির মধ্যে ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat