×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১১-০২
  • ৩৪৩৭০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ভিক্ষুকের মতো মোদির পায়ে গিয়ে পড়েছেন। আর কোথাও আশ্রয় পাচ্ছেন না। দেশেও ফিরতে পারছেন না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান তাদের বলি, শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।’

শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের কালিতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় সমাবেশে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

পুলিশ বাহিনী সম্পর্কে মান্না বলেন, পুলিশ জিডি নেয় না। তদন্ত করতে বললে তদন্ত করে না। তারা শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর অত্যাচার করেছে। তারা যত অত্যাচার করেছে, জনগণের রাগ শেষ পর্যন্ত থামাতে পারেনি। বর্তমান সরকার বলেছে, যে পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়েছে তাদের শাস্তি হবে। এখনো কোন কোন মহল পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করতে চাইছে। 

মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার প্রধান ড. ইউনূস বলেছেন, ‘বিদেশে পাচার করা ২৫ লাখ কোটি টাকা ফেরত আনা হবে। আমাদের দাবি, যদি ওই টাকা ফেরত আনা হয়, তাহলে সেটা গরিবের কল্যাণে ব্যয় করতে হবে।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘আমরা শেখ হাসিনার আমলের মতো নির্বাচন চাই না। যারা ক্ষমতায় আছেন, তারা বলেছেন, আগামী বছরের  মধ্যে হয়তো তারা সুন্দর ভোট দিতে পারবেন। আমরা সেই আশাই করছি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারসহ মাঝিহট্ট ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat