×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১১-০২
  • ২৪৩৩৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই’র সঙ্গে এক বৈঠকে পশ্চিমের আগ্রাসী নীতিকে ঠেকাতে পিয়ংইয়ংয়ের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। ১ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের পর রাশিয়ার কূটনৈতিক মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, ‘আলাপকালে উভয়পক্ষ এ ব্যাপারে একমত হয়েছে যে, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণেই কোরীয় উপদ্বীপের পাশাপাশি উত্তর-পূর্ব এশিয়া ও অন্যান্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রাশিয়ান পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের আক্রমণাত্মক নীতির মোকাবিলা এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর দেওয়ার উত্তর কোরিয়ার পদক্ষেপগুলোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।’ 

বিবৃতিতে বলা হয়, ল্যাভরভ ও  চো সন হুই ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নে তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, যা ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রাশিয়া-কোরিয়া সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে এসেছে।’

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে,  মস্কো ও পিয়ংইয়ং মূল আন্তর্জাতিক ইস্যুতে বিশ্বের বর্তমান পরিস্থিতির তাদের নিজ নিজ মূল্যায়নে পরস্পরের সঙ্গে একমত। মস্কো থেকে বার্তা সংস্থা তাস একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কৌশলগত আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকেই প্রতিফলিত করে। উভয় পক্ষ পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে কৌশলগত পরামর্শের পাশাপাশি বিভিন্ন স্তরে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সংলাপ ও বিনিময় অব্যাহত রাখতে সম্মত হয়েছে।’ 

মন্ত্রণালয় উল্লেখ করেছে, দলগুলো কৌশলগত পরামর্শের সময় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করেছে। উভয় পক্ষ জুন মাসে উত্তর কোরিয়ায় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় সফরের সময় উপনীত চুক্তির বাস্তবায়নের দিকে মনোনিবেশ করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat