×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ২৩৪৩৪৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার স্পেসএক্সের বিশাল স্টারশিপ রকেট উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এটি তার এবং বিলিয়নিয়ার ইলন মাস্কের মধ্যে ক্রমবর্ধমান সুসম্পর্কের সর্বশেষ নিদর্শন।
ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। রকেট উৎক্ষেপনের সময় টেক্সাসের ব্রাউনসভিলের আশেপাশে ভিআইপি চলাচলের জন্য অস্থায়ী ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে, ট্রাম্পের ওয়েস্ট পাম বিচের বাসভবনের উপর সাধারণ বিমান চলাচলের নিষেধাজ্ঞা একই সময়ে প্রত্যাহার করা হবে।
নিউজ নেশন স্থানীয় হাউস রিপ্রেজেন্টেটিভ ভিসেন্টে গঞ্জালেজের অফিসের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন মিডিয়া আউটলেটগুলো ট্রাম্পের যোগদানের পরিকল্পনার বিষয়ে রিপোর্ট করেছে।
স্পেসএক্সের মালিক মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এই মাসের শুরুতে রিপাবলিকানদের নির্বাচনে জয়লাভের পর থেকে ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে প্রায় নিয়মিত তার উপস্থিতি রয়েছে।
মঙ্গলবারের উৎক্ষেপণটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটের পরীক্ষামূলক ফ্লাইট। এটি হবে মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন এবং মানবতাকে বহুগ্রহের প্রজাতিতে পরিণত করার জন্য মস্কের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat