×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ৪৩৫৪৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ রাহুল স্মরণে আয়োজিত এক শোক সভায় বক্তারা বলেছেন, দিনাজপুর থেকে একজন তরুণ তার বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত করেছেন, তার এ আত্মত্যাগের জন্য দিনাজপুরবাসী গর্বিত।
আজ জেলার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের  মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, শহিদ রাহুলের মা মোছা. ফরিদা বেগম ও বড় ভাই মো. আল আমিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, হল সুপার, বিভিন্ন শাখার পরিচালকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এ আলোচনায় অংশ নেন। ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. নিজাম উদ্দিন শোকসভা সঞ্চালনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, জুলাই-আগস্ট দু'মাসের বিপ্লবে এমন কিছু ঘটনা ঘটে গেছে, যা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রতিটি মানুষের বুকে স্পন্দন যুগিয়েছে এই আন্দোলন। এই আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ, রাহুলসহ প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ শহিদ হয়েছেন, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদের আশু রোগমুক্তি কামনা করছি।
তিনি বলেন, তাদের এ আত্মত্যাগের জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছে। তিনি শহিদ রাহুলের মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতেও রাহুলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণসহ রাহুলের পরিবারের জন্য বিশ্ববিদ্যালয়  প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
রাহুলের বড় ভাই মো. আল আমিন বলেন, “রাহুলদের ত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর-সুশৃঙ্খল দেশ পেয়েছি। সবাই মিলেই এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’’
তিনি বলেন, সবাই যে উদ্দেশ্যে এক সাথে লড়েছি, সামনেও যেন আমাদের মধ্যে এই ঐক্য অটুট থাকে, সবার কাছে সেই আহ্বান জানাই।
আলোচনা সভা শেষে উপাচার্য শহিদ রাহুলের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat