×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ৪৩৪৫৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য-দিয়ে দেশের মানুষ যে নতুন বাংলাদেশ পেয়েছে, তার মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকরা। 

‘গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন মূল চ্যালেঞ্জ’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশে গণতন্ত্র ধ্বংস করেছে। আর এই হারিয়ে যাওয়া গণতন্ত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাত থেকে পুন:রূদ্ধারের লক্ষ্যে প্রাণ দিয়েছে এ দেশের ছাত্র-জনতা। 

বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এ্যানি দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায়  সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 

তিনি আজ শনিবার বিকেলে লক্ষীপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের লক্ষীপুর জেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

এ্যানি বলেন, গত ১৭বছর ধরে ছাত্র-জনতা ও শিক্ষকরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ পেশাজীবি মানুষ ছিলেন পতিত শেখ হাসিনার সরকারের নির্যাতনের শিকার। গণহত্যার দায়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে স্বৈরাচারী হাসিনা। এই দেশের মানুষ খুনি শেখ হাসিনাকে রক্ষা করবেনা। তার বিচার বাংলার মাটিতে হবেই হবে।

মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের লক্ষীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে  অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সম্রাট খীসা, জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু,

মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মো. হারুন অর রশিদ ও  সাধারণ সম্পাদক ফিরোজ আলম বক্তব্য  রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat