×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৩৪৪৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আজ বিকেলে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলেন সাক্ষাৎ করতে এলে ধর্ম উপদেষ্টা একথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের অধীনে হজ ব্যবস্থাপনা অতীতের তুলনায় আরো সুশৃঙ্খল ও উন্নত হবে। সে লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবছর বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমেছে। এছাড়া হাজীদের নিবন্ধন কার্যক্রমকে জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি মোয়াজ্জেম ভিসা ইস্যু ও এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ২৫০ নির্ধারণ করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে  হজযাত্রী পরিবহন, রূট টু মক্কা সার্ভিস, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে  আলোচনা হয়।  এছাড়া আগামী দিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 
এসময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat