×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ৪৩৪৫৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জেলার দুইজন ছাত্র-শ্রমিককে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ৪ আগস্ট শহরের মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচার হামলায় তারা আহত হন। 

আজ রোববার শহরের মহিপাল চৌধুরী বাড়ী এলাকার সুরুচী বেকারী সংলগ্ন আবদুল করিম ফরায়েজী বাড়ীতে মাহবুবুল হক রিয়াদ ও চাঁড়িপুর এলাকার আবদুস সালাম সড়কের জাহাঙ্গীর আলমের চিকিৎসা ও শারিরীক অবস্থার খোঁজখবর নেন দলের নেতারা।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমীর একেএম সামছুদ্দীন, বর্তমান জেলা আমীর মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারী আবদুর রহীম, সমাজকল্যাণ সম্পাদক আবু ইউসুফ, ১২ নম্বর ওয়ার্ড আমীর মিজানুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য শহীদ উল্যাহ উপস্থিত ছিলেন। শেষে দুইজনের সুস্থতার জন্য দোয়া করা হয়।

জামায়াতের জেলা আমীর মুফতি আবদুল হান্নান জানান, ৪ আগস্টে গুলিবিদ্ধ রিয়াদ ও জাহাঙ্গীরের চিকিৎসার্থে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুরু থেকে সহযোগিতা করা হচ্ছে।  রোববার দুইজনকে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। রিয়াদ ফেনী সরকারী কলেজে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী ও জাহাঙ্গীর একজন নির্মাণ শ্রমিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat