×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২৩৪৪৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাল থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিতব্য এই টুর্ণামেন্টকে ঘিড়ে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ সকাল ১১টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট উপলক্ষ্যে বিভিন্ন তথ্য জানান কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

এ সময় তিনি বলেন বলেন, আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় টুর্নামেন্টটি শুরু হবে। টি-টুয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এখানে অংশগ্রহণকারী তিনটি দল হলো কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া জেলা। টুর্নামেন্টে স্থানীয় ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারাও অংশগ্রহণ করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাজী ইয়াছিন আরো বলেন, গত ১৮ বছর জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমসসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat