×
ব্রেকিং নিউজ :
গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সমাজের স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কেসিসির প্রচারণা কার্যক্রম উদ্বোধন আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই : তারেক রহমান ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে হকারদের জীবিকা সুরক্ষায় নগরীতে আন্ডারগ্রাউন্ড মার্কেটের পরিকল্পনা আছে : চসিক মেয়র রংপুরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেরপুরে চার ইটভাটায় জরিমানা গণভোটের প্রচারণায় সিলেটে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে তাবলিগ জমাতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

ইজতেমার প্রথম দিন জুমার জামাতে শরীক হয়েছেন কয়েক লাখ মুসল্লি। এসময় ইজতেমা ময়দানের প্রায় দুই তৃতীয়াংশ জায়গা জুড়ে ৭৫টি খিত্তার প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বৃহত্তম এই জুমার জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা যোবায়ের। জুমার পর বয়ান করেন মাওলানা রবিউল হক। বাদ আসর বয়ান করেন মাওলানা ওমর ফারুক। 

আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই জোড় ইজতেমা। এরপর ২০ থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা সাদপন্থিরা।

এদিকে ইজতেমায় অংশ নিতে বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগের পুরাতন সাথীরা জামাতবদ্ধ হয়ে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। অবস্থান নেন জেলাওয়ারি নির্ধািরিত খিত্তায় ।

জোড় ইজতেমার জিম্মাদার সোহেল খান বাসসকে জানান, এটি জোড় ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন আমলী শুরার সাথীরা। ইজতেমা ময়দানে অবস্থানরত মুরুব্বিরা জানান, প্রতিবছরেই ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় ইস্তেমা হয়ে থাকে। এখানে তাবলীগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারী (নিজ নিজ এলাকায় দাওয়াতি কাজের বর্ণনা) ও বড়দের রাহবারী নেয়ার সুবর্ণ সুযোগ পান। যার জন্য পুরো বছর অপেক্ষায় থাকেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের শুরায়ী নেজামের মুরুব্বিরা একত্রিত হন। 

দাওয়াতের কাজের এক গভীর পদরেখা এখান থেকে অঙ্কিত হয়। এই জোড় ইজতেমা থেকে আগামী এক বছর কাজের ব্যাপারে সঠিক দিকনির্দেশনা পাওয়া যায়।

তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আজ থেকে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আজ বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের ভাই নাঈম শাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat