×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ২৩৪৩৫৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার নদীতে গতকাল শুক্রবার ২শ’ যাত্রী স্থানীয় একটি বাজারে যাওয়ার নদীর তীরে নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থরে ২৭ যাত্রী নিহত এবং ১শ’রও বেশি নিখোঁজ রয়েছে। যাত্রীদের বেশিরভাগই মহিলা। স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

নাইজেরিয়ার আবুজা থেকে এএফপি এই খবর জানায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র মুখপাত্র ইব্রাহিম অদু এএফপি’কে বলেছেন, নৌকাটি কোগি রাজ্য থেকে পাশ্ববর্তী নাইজার রাজ্যের একটি বাজারে যাওয়ার পথে ডুবে যায়।

কোগি রাজ্যের জরুরি পরিষেবারমুখপাত্র সান্দ্রা মুসা জানিয়েছেন, উদ্ধারকারীরা শুক্রবার সন্ধ্যায় নদী থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা এখনো তল্লাশি চালাচ্ছে।

তিনি বলেছেন ১২ ঘন্টা অভিযান চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ অবশ্য নিশ্চি করে বলতে পারেনি কী কারণে নৌকাটি ডুবেগেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে ধারন ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গেছে।

নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় নৌকাই ওইসব অঞ্চলের চলাচলের একমাত্র বাহন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat