×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৩৪৩৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হামাসের সশস্ত্র শাখা শনিবার গাজায় এক আমেরিকান-ইসরাইলি জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর থেকে তিনি জিম্মি রয়েছেন।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ভিডিওতে, এডান আলেকজান্ডারকে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজিতে এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হুকে হিব্রু ভাষায় সম্বোধন করতে দেখা যায়। তবে ভিডিওটির তারিখ যাচাই করা যায়নি। তিনি ৭ অক্টোবর আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ইসরাইলিদের প্রতি আহ্বান জানান।

এডানের মা ইয়ায়েল আলেকজান্ডার শনিবার সন্ধ্যায় তেল আবিবে জিম্মিদের এক সমাবেশে বক্তৃতাকালে বলেন, ‘এই ভিডিও আমাকে বিচলিত করেছে, এটি আমাদের আশার অন্তরালে ইডান ও অন্যান্য জিম্মিরা বাঁচার প্রত্যাশায় কতটা চিৎকার করছে এবং কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে তা দেখায়।’

তিনি জনতাকে জানান, তিনি নেতানিয়াহুর সাথে ফোনকলে বলেছেন, ‘অবশ্যই আপনার প্রতিশ্রুতি রাখবেন ও তাদের মুক্ত করবেন। রাষ্ট্রটি যুদ্ধ শেষ করতে এবং আমার ইডানসহ তাদের সবাইকে ফিরিয়ে আনতে যথেষ্ট শক্তিশালী।’

এক বিবৃতিতে, নেতানিয়াহুর কার্যালয় বলেছে, তাদের কলের সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে শত্রুদের হাতে বন্দী সকল জিম্মিকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরাইল প্রতিটি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।’

ভিডিওটির প্রকাশকে ‘নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছেন নেতানিয়াহু।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র শন সাভেট ভিডিওটিকে ‘হামাসের সন্ত্রাসের একটি নিষ্ঠুর অনুস্মারক" বলে অভিহিত করেছেন।

সাভেট এক বিবৃতিতে বলেন, যদি হামাস জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তবে গাজা যুদ্ধ আগামীকাল বন্ধ ও গাজবাসীর দুর্ভোগ শেষ হবে।’

এদিকে, জিম্মি পরিবার ফোরাম প্রচারাভিযান গ্রুপ, জিম্মিদের মুক্তির জন্য তাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। এটি এক বিবৃতিতে বলেছে, ‘প্রথম একমাত্র চুক্তির এক বছর পরে, এটি সবার কাছে পরিষ্কার যে জিম্মিদের ফিরিয়ে আনা শুধুমাত্র একটি চুক্তির মাধ্যমেই সম্ভব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat