×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী লালন স্মরণোৎসব উপলক্ষে ছেঁউড়িয়ায় ভক্তদের ঢল প্রধানমন্ত্রী ভূমিকম্পের জন্য ঢাকা কেন্দ্রিক ভলেন্টিয়ার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন : দুর্যোগ মন্ত্রী ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত : রাষ্ট্রীয় টিভি ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৩৪৩৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান আজ জুলাই আন্দোলনের শহিদদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করে বলেছেন তার দল তাদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর।

নগরীর ইস্টার্ন জুট মিল শ্রমিক মাঠে দলের খানজাহান আলী থানা ইউনিটের কর্মী সম্মেলনে বক্তৃতাকালে  জামায়াত নেতা  বলেন,‘আমরা তাদের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তারা জুলাই-আগস্টে দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠিত করেছে এবং স্বৈরাচারের  অভিশাপ থেকে জাতিকে মুক্ত করেছে।’

ডা: শফিকুর  রহমান বলেন,  বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের  শহিদরা বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই, যেখানে জাতি, দল, ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এদেশের নাগরিক হিসেবে সকল মানুষ মর্যাদার সঙ্গে তাদের ন্যায্য অধিকার ভোগ করবে।’ তিনি বলেন, শত শত ছাত্রের রক্তের বিনিময়ে স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বাংলার মাটিতে স্বৈরাচারীরা যাতে আর ফিরে আসতে না পারে, সেজন্য যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গত ১৭ বছরে দেশের মানুষ আওয়ামী লীগ শাসনামলে  সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর 'লগি-বৈঠা'র মাধ্যমে তাদের হত্যা যাত্রা শুরু করে। ফ্যাসিবাদী শাসক বিডিআর বিদ্রোহের সময় ৫৭ জন প্রতিভাবান সেনা কর্মকর্তাকে হত্যা করে এবং তাদের অনেককে গুম করে,  যা এ বছরের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, তারা তাদের শাসনামলে দেশের দ’ুটি শক্তিশালী স্তম্ভ ধ্বংস করেছে। একটি হচ্ছে দেশের দেশপ্রেমিক বাহিনী ও প্যারামিলিটারি বিডিআর এবং আরেকটি স্তম্ভ দেশের দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আওয়ামী লীগ সরকারের সমালোচনা  করে বলেছেন,  তারা এই অঞ্চলের সমস্ত পাটকল এবং কৃষি জমি ধ্বংস করেছে। তিনি সব বন্ধ পাটকল পুনরায় চালু  ও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবী  জানান। 

খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গাজী মোরশেদ মামুনের পরিচালনায়  এবং  থানা আমির সাঈদ হাসান মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে  আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আবদুল খালেক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। 

এর আগে নগরীর আল ফারুক সোসাইটিতে মহিলা জামায়াতের খুলনা সিটি ইউনিটের এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat