×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ৩৪৩৪৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাপসী পান্নু ‘ডাঙ্কি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়, এ সিনেমাতে শাহরুখ খান, ভিকি কৌশল, বোম্মান ইরানি, দিয়া মির্জাসহ আরো অনেকে অভিনয় করেছেন। এই সিনেমা করতে গিয়ে জীবনের বড় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাপসী।
সম্প্রতি সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘সবাই বড় তারকার সঙ্গে সহজে স্ক্রিন শেয়ার করতে চান না। এর অন্যতম কারণ হল- শাহরুখ খান বা সালমান খানের মতো অভিনেতারা যখন অভিনয় করেন তখন বাকিদের প্রাধান্য কিছুটা হলেও কমে যায়। তবে আমি মনে করি, মাঝে মাঝে ব্যাক সিটে বসাও ভালো। অর্থাৎ ভালো কিছু করার পর কিছু না করাও ভালো। ‘ডাঙ্কি’ সিনেমাটির মুক্তির সময় আমি ভীষণ স্বাচ্ছন্দ্যে ছিলাম। যেখানে রাজকুমার হিরানি, শাহরুখ খান, ভিকি কৌশলের মতো তারকরা রয়েছেন, সেখানে তারাই যে সামনের দিকে থাকবেন তা বলাই বাহুল্য। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি নিশ্চিন্তে ছিলাম।’
তাপসীকে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ সিনেমায়। এই সিনেমাটি ২০২১ সালের সিনেমা ‘হাসিন দিলরুবা’-এর সিক্যুয়েল। বিক্রান্ত মেসি এবং সানি কৌশল অভিনীত এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন তাপসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat