×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ২৩৩৪৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানীজ-আমেরিকান ব্যবসায়ী বালোস মাসাদকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন।

রোববার নিজের ভ্যারি ফাইড সোশ্যাল মিডিয়া ট্রুথ- এক পোস্টে ট্রাম্প একথা জানিয়েছেন।

মাসাদের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে স্টিফানি’র স্বামী। 

নিউইয়র্ক টাইমস এই খবর জানায়।

ট্রাম্প লিখেছেন, আমি মাসাদ বালোসকে প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

মাত্র একদিন আগেই ট্রাম্প তার আরেক মেয়ের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত  নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর।

ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলাস। বিশেষ করে আরব আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।

মাসাদের বাবা এবং দাদা উভয়ই লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের অর্থের যোগনদাতা। এটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি খ্রিষ্টান দল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat