×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৩৪৪৫৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয়ান ক্লাবে এখন আর প্রতিনিধিত্ব করেন না আধুনিক ফুটবলের অন্যতম দুই সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো (৩৯) ও লিওনেল মেসি (৩৭)। কিন্তু বিশ্বজুড়ে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো ঠিকই এই দুই সেরা তারকাকে মনে রেখেছে। তাদের ভোটে এবার বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই দুই মহাতারকা।

এই তালিকায় দক্ষিণ আমেরিকা কিংবা আফ্রিকান কোন ক্লাব তো নয়ই ইতালিয়ান কোন ক্লাবের খেলোয়াড়ও জায়গা পাননি।

বার্সেলোনার ১৭ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল অবশ্য দুর্দান্ত পারফনমেন্স দেখিয়ে তালিকায় জায়গা করে নিয়েছেন। স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে গেছেন ইয়ামাল। বিশ্বজুড়ে পেশাদার ফুটবলাদের ইউনিয়নের সদস্যরাই এখানে ভোট দিয়ে থাকে।

বর্তমানে সৌদি পেশাদার ক্লাব আল নাসরেতে খেলেন রোনাল্ডো। অন্যদিকে মেসি খেলেন মেজর লিগ সকারে ইন্টার মিয়ামি দলে। ২৬ জনের তালিকায় এই দুজনই ইউরোপীয়ান ফুটবলের বাইরে থেকে জায়গা করে নিয়েছেন। আগামী ৯ ডিসেম্বর চূড়ান্ত দল ঘোষনা করা হবে।

২০২৪ ফিফপ্রো স্কোয়াডে প্রিমিয়ার লিগের ১১ জনের মধ্যে সাতজনই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। গোলরক্ষক এডারসন, ডিফেন্ডার রুবেন দিয়াজ ও কাইল ওয়াকার, মিডফিল্ডার রড্রি, কেভিন ডি ব্রুইনা ও ফিল ফোডেনের সাথে ফরোয়ার্ড আর্লিং হালান্ড রয়েছেন সিটির তালিকায়।

চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের রয়েছেন সর্বোচ্চ আটজন। গ্রীষ্মে পিএসজি থেকে মাদ্রিদে যোগ দেয়া কিলিয়ান এমবাপ্পেও এই তালিকায় রয়েছেন।

ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা :

গোলরক্ষক: এডারসন, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়াল নয়্যার

ডিফেন্ডার: ডানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, এন্টোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদ্রিচ, জামাল মুসিয়ালা, রড্রি, ফেডেরিকো ভালভের্দে।

ফরোয়ার্ড: আর্লিং হালান্ড, হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat