×
ব্রেকিং নিউজ :
সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৩৪৫৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেড-এর একটি প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার ইউজিসিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

জিআইজেড-এর প্রকল্প ব্যবস্থাপক ড. ক্রিশ্চিয়ান বোচম্যান তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সভায় জিআইজেড-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবেল টেক্সটাইলস ইন বাংলাদেশ (হেল্ড)’ কিক মেকস দা ডিফারেন্স এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাসটেইনেবিলিটি চেয়ার স্থাপন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, হেল্ড প্রকল্পের আওতায় বাংলাদেশের টেক্সটাইলস শিক্ষা এবং এ খাতে দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কিক প্রকল্পের অধীনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সাসটেইনেবিলিটি চেয়ার  প্রতিষ্ঠার মাধ্যমে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে টেক্সটাইল বিষয়ে পাঠ্যক্রম প্রণয়নে সহায়তা প্রদান করা হচ্ছে।

জিআইজেড প্রতিনিধি দল উচ্চশিক্ষা প্রকল্পসমূহ বাস্তবায়নে ইউজিসি’র অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।

গ্রিন টেক্সটাইলস ও টেকসই পোশাকশিল্প বিষয়ে উচ্চতর গবেষণা সহায়তা, জার্মানীতে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু ও স্কলারশিপের সুযোগ বৃদ্ধি করা, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সহায়তা প্রদানের জন্য ইউজিসি’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়। 

এছাড়া জিআইজেড-এর বাস্তবায়নাধীন তিন প্রকল্পের প্রভাব মূল্যায়ন করারও অনুরোধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat