×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৪৩৬৫৪৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পায়ের পেশির ইনজুরির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অনিশ্চিত অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্ট। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে ইনজুরিতে পড়েন শর্ট। সেমিফাইনালের আগে শর্টের সুস্থ হবার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।
আফগানিস্তান ইনিংসে ইনজুরিতে পড়েন শর্ট। তারপরও ট্রাভিস হেডের সাথে ইনিংস শুরু করেন তিনি। কিন্তু দৌড়ে রান নিতে সমস্যা হচ্ছিল শর্টের। ১৫ বলে ২০ রান করে আউট হন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে স্মিথ বলেন, ‘শর্টের সমস্যা হচ্ছে। স্বাভাবিকভাবে খেলতে পারছে না। পরের ম্যাচের আগে সুস্থ হওয়া কঠিন হবে বলেই মনে হচ্ছে।’
সেমিফাইনালে শর্ট খেলতে না পারলে একাদশে সুযোগ পেতে পারেন ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক বা অলরাউন্ডার অ্যারন হার্ডি।
মিচেল মার্শের ইনজুরিতে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েনে ম্যাকগার্ক। ৭ ওয়ানডেতে ৯৮ রান করেছেন তিনি। ১৩ ওয়ানডেতে ১৬৬ রান ও ১০ উইকেট শিকার করেছেন হার্ডি।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ভারত বা নিউজিল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পাবে অসিরা।
গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে গেলে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।
আগামী ৪ মার্চ প্রথম ও ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat